২০১১ সালে সিরিয়ার গৃহযুদ্ধের সময় আবু মোহাম্মদ আল-জোলানি মুক্তি পান। এরপর তিনি সিরিয়ায় আল-কায়েদার শাখা প্রতিষ্ঠা করেন, যা আল-নুসরা ফ্রন্ট নামে পরিচিত। এই সশস্ত্র গোষ্ঠীটি সিরিয়ার বিদ্রোহী নিয়ন্ত্রিত অঞ্চলে, বিশেষত ইদলিবে, শক্তিশালী হয়ে ওঠে।
জোলানির অতীত ও বর্তমান নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হচ্ছে। আল-জাজিরা তাঁর কার্যক্রমের একাল-সেকাল তুলে ধরেছে। আবু মোহাম্মদ আল-জোলানির আসল নাম আহমেদ হুসাইন আল-শারা। তিনি ১৯৮২ সালে সৌদি আরবের রিয়াদে জন্মগ্রহণ করেন এবং ১৯৮৯ সালে তাঁর পরিবার সিরিয়ায় ফিরে আসে। দামেস্কে থাকাকালে তাঁর কার্যক্রম সম্পর্কে বিস্তারিত জানা যায়নি। ২০০৩ সালে সিরিয়া থেকে ইরাকে গিয়ে তিনি আল-কায়েদায় যোগ দেন এবং যুক্তরাষ্ট্রবিরোধী প্রতিরোধ আন্দোলনে অংশ নেন।
২০০৬ সালে জোলানি যুক্তরাষ্ট্রের সেনাদের হাতে গ্রেপ্তার হন এবং পাঁচ বছর আটক থাকেন। ২০১১ সালে সিরিয়ায় গণতন্ত্রের দাবিতে শান্তিপূর্ণ বিক্ষোভ শুরু হলে, আসাদ সরকারের সহিংস দমন-পীড়নের ফলে গৃহযুদ্ধ শুরু হয়। এরপর জোলানি আল-কায়েদার শাখা প্রতিষ্ঠা করেন, যা আল-নুসরা ফ্রন্ট নামে পরিচিত।
0 মন্তব্যসমূহ